OneHisab

দোকানের সব কাজ, এক অ্যাপে

বিক্রির কাউন্টার থেকে মালিকের হিসাব পর্যন্ত: সব এক জায়গায়, আর প্রতিটা টাকার হিসাব মেলে।

বিক্রি (POS)

  • বারকোড বা IMEI স্ক্যান করলেই পণ্য বিলে
  • নগদ, bKash, Nagad, Rocket, ব্যাংক; ভাগ করেও নেওয়া যায়
  • পণ্যে ও পুরো বিলে ছাড়, খুচরা ফেরতের হিসাব
  • থার্মাল (৫৮/৮০ মিমি) ও A4 রসিদ, টাকা কথায়
  • কাস্টমারকে WhatsApp-এ রসিদের লিংক
  • বিক্রি ফেরত, ফেরতের টাকা আগে বাকি থেকে কাটে
  • কীবোর্ড শর্টকাট (F1, F9)

পণ্য ও স্টক

  • IMEI/সিরিয়াল ধরে প্রতিটা ইউনিট
  • গড় ক্রয়মূল্য, স্টকের মোট মূল্য
  • কম স্টকের সতর্কতা
  • Excel থেকে পণ্য আনা ও নামানো
  • বারকোড লেবেল প্রিন্ট
  • দোকান বা গুদাম অনুযায়ী স্টক, মাল পাঠানো

কাস্টমার, বাকি ও কিস্তি

  • কাস্টমারের লেনদেনের খাতা
  • পুরনো বাকি আগে শোধের নিয়মে আদায়
  • ডাউন পেমেন্ট, মাসিক কিস্তি, সার্ভিস চার্জ, জামিনদার
  • আজকের ও বকেয়া কিস্তির তালিকা
  • WhatsApp-এ তাগাদা ও আদায়ের রসিদ
  • বাকি কত দিনের পুরনো তার রিপোর্ট

ওয়ারেন্টি

  • IMEI বা রসিদ নম্বরে ওয়ারেন্টি যাচাই
  • ক্লেইম জমা, সার্ভিসে পাঠানো, ফেরত, কাস্টমারকে খবর

কেনা ও সাপ্লায়ার

  • কেনার সাথে সাথে স্টক বাড়ে
  • সাপ্লায়ারের দেনা ও লেজার
  • আংশিক পেমেন্ট, মাল ফেরত

খরচ, ক্যাশ ও টাকার অ্যাকাউন্ট

  • খরচের খাত (চা-নাস্তা, ভাড়া, বিল…)
  • ক্যাশ, ব্যাংক, bKash, Nagad আলাদা স্থিতি
  • মালিকের জমা ও উত্তোলন
  • দিন শেষে নোট গুনে ক্যাশ মেলানো

হিসাব (Accounting)

  • double-entry খাতা, নিজে থেকে লেখা হয়
  • লাভ-ক্ষতি, ব্যালান্স শিট, ট্রায়াল ব্যালান্স
  • জুলাই–জুন অর্থবছর
  • হিসাবরক্ষকের জন্য জার্নাল

রিপোর্ট

  • দিন, পণ্য, বিক্রেতা, দোকান অনুযায়ী বিক্রি ও লাভ
  • স্টক, কেনা, বাকি, খরচ
  • সব রিপোর্ট Excel ও প্রিন্টে
  • মালিকের ড্যাশবোর্ডে চার্ট

কর্মচারী ও নিরাপত্তা

  • মালিক, ম্যানেজার, হিসাবরক্ষক, ক্যাশিয়ার: আলাদা অনুমতি
  • ক্যাশিয়ার লাভ ও ক্রয়মূল্য দেখেন না
  • কে কখন কী করল তার রেকর্ড
  • কোন কোন ফোনে লগইন আছে দেখা ও বের করা

একাধিক দোকান

  • সব দোকান পাশাপাশি তুলনা
  • ওপর থেকে দোকান বাছলেই সেই দোকানের হিসাব
  • ভিন্ন ধরনের ব্যবসাও এক লগইনে

আজই দোকানের হিসাব সহজ করুন

৬০ দিন সম্পূর্ণ ফ্রি, কার্ড লাগবে না। মোবাইল নম্বর দিয়ে ২ মিনিটে শুরু।

৬০ দিন ফ্রি শুরু করুন