OneHisab
ব্লগ

হিসাব-নিকাশ

দিন শেষে ক্যাশ মেলানোর সহজ নিয়ম

১৫ নভেম্বর ২০২৬ · ১ মিনিটে পড়া

দিনের শেষে ক্যাশবাক্সের টাকা আর খাতার টাকা না মিললে বেশিরভাগ সময় কারণ ছোট: একটা খরচ লেখা হয়নি, বা বাকি আদায়ের টাকা ভুল জায়গায় উঠেছে।

৫ মিনিটের নিয়ম

  1. খরচ সঙ্গে সঙ্গে লিখুন: চা-নাস্তা, ভাড়া, বিল, যা-ই হোক।
  2. নোট গুনুন: ১০০০, ৫০০, ১০০… কয়টা করে আছে লিখে দিন, সফটওয়্যার যোগ করে দেবে।
  3. পার্থক্য দেখুন: কত থাকার কথা আর কত আছে, পাশাপাশি দেখাবে।
  4. কম-বেশি হলে নোট লিখুন: পরে খুঁজে পাওয়া সহজ।

রোজ মেলালে ভুল সেদিনই ধরা পড়ে, আর কর্মচারীরাও জানে যে হিসাব প্রতিদিন দেখা হয়।

আজই দোকানের হিসাব সহজ করুন

৬০ দিন ফ্রি শুরু করুন